প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শাপলা চত্বর মামলার চার্জ গঠনের শুনানি শেষে সংবাদমাধ্যমের সামনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, জিয়াউল আহসান জেল থেকে আসতে অস্বীকৃতি জানান এবং জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার কারণে আজকের শুনানি শুরু হতে দেরি হয়েছে।
তিনি বলেন, জিয়াউল আহসান কৌশল অবলম্বন করে সব আসামির সঙ্গে একত্রে আসবে বলে পরিকল্পনা করেন এবং আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটান।
এছাড়া, তিনি আরও জানান, জিয়াউল আহসান অন্যান্য আসামিদের সঙ্গে আসতে চাইলে তা হবে না। আদালত যেভাবে নির্দেশ দেবে, তাকে সেভাবেই আসতে হবে। জেল কর্তৃপক্ষ তার নিয়ে যাওয়া আসার ব্যাপারে বাস্তবায়ন করবে।
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আজ আসামিদের বিরুদ্ধে দুটি চার্জ আনা হয়েছে। এগুলোকে জেনোসাইড হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই মামলা পরবর্তীতে ডে টু ডে কার্যদিবসে চলমান থাকবে।
এছাড়াও, তিনি জানান, জেলায় জেলায় আওয়ামী ফ্যাসিস্টদের গুম, অপহরণ, ক্রসফায়ার, জুলাই আন্দোলনসহ সব মানবতাবিরোধী অপরাধের গণশুনানির আয়োজন করা হবে।
প্রয়োজনে অন স্পট গ্রেফতারও করা হবে এবং পরে তাদের ট্রাইব্যুনালে বিচার করা হবে। সরকারের কাছে এই বিষয়ে লজিস্টিক সাপোর্ট চাইবেন, যোগ করেন চিফ প্রসিকিউটর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন