প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাটের ফকিরহাটে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটিকে লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ছয় সেকেন্ডের। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই যুবক পেট্রল বোমা নিক্ষেপের পর দ্রুত চলে যায়। হামলার সময় আমির হামজা সাথিলের বাড়িতে তার চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পেট্রল বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়, তবে এতে কোনো ঘরবাড়ি বা মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কে বা কারা নাশকতা ঘটিয়েছে তা চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে। বিষয়টি আইনী প্রক্রিয়া চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন