প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর রাণীনগরে একটি অভিযান চালিয়ে পুলিশ আজ একটি ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৯ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে।
শুক্রবার দুপুরে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন উপজেলা পারইল মাঝিপাড়া গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ রায়হান মাঝি লিটনের বাড়িতে তল্লাশি চালায় এবং একটি ঘরের খাটের নিচে মূর্তিটি উদ্ধার করে। এই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি যার ওজন প্রায় ৯ কেজি।
রাণীনগর থানার কর্মকর্তা জাকারিয়া মন্ডল বাসস’কে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। পুলিশ মূর্তিটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন