প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই জোড়া দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে, চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ।
পরে হানিফ পরিবহনের একটি বাসে যাত্রী বেশে থাকা ৪ জন মাদক বিক্রেতার কাছ থেকে ৯৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলার চকরিয়ার থানার ডুলাহাজরার পূর্ব ডুমখালী গ্রামের মো. রুবেল (৩০) এবং তার স্ত্রী মোছা. হীরামনি (২৬)। এছাড়াও, ঈদগাঁ থানার গজালিয়া ইউনিয়নের পূর্ব ঈদগাঁ গ্রামের নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০) অন্তর্ভুক্ত।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রি করে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন