প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নগরীর ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করার ঘটনায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে নেওয়া হয়েছে। আটককৃত যুবক দুজন হলেন, রনি ও সজল।
আজ রোববার দুপুর ২টায় নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকার ভাড়া বাসা নিজ কক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহত রাজিব আহম্মেদ রুবেল নগরীর আর কে মিশন রোডের মৃত আব্দুল হামিদের ছেলে। তার মায়ের নাম মৃত খাদিজা বেগম।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহম্মেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রীর বাসায় পারুল আক্তারের সঙ্গে প্রায় একমাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। তিনি এখানে নিজ বন্ধুদের নিয়ে বসবাস করতেন। আজ সকালে প্রায় সাড়ে ১০টার দিকে রুবেলকে তারই ঘরে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে।
এর আগে বাসার সামনের রাস্তায় রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল হামলাকারী একটি দল আগুনে পুড়িয়ে দেয়। রাজিব আহম্মেদ কলোনীর ভেতরে পারুল আক্তারের ৫ কক্ষের একটি বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন।
পুলিশ বিছানায় রুবেলের রক্তাক্ত মরদেহ পায় এবং মাথার কাছে একটি মদের বোতল দেখে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, "আমরা একটি গলাকাটা মরদেহ পেয়েছি। কিছু তথ্যও পেয়েছি, সেই অনুযায়ী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতোমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন