প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে কার্যালয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আগুন লাগানো হয়। এতে কার্যালয়ের আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছন থেকে ভেতরে প্রবেশ করে আগুন লাগায়। পরে তারা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। স্থানীয়রা সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন দেখতে পেয়ে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এ কারণে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে অভিযুক্ত পক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন