প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী নাজিফা আনজুম তুষি। তিনি ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য এই সম্মাননা লাভ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এ স্বীকৃতি পাওয়ার খবর জানান তিনি।
‘রইদ’ সিনেমায় নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। গত কুরবানির ঈদে মুক্তি পেয়ে সিনেমাটি দারুণ ব্যবসা করেছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ‘রইদ’ সিনেমাটি সাফল্য অর্জন করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে তিনটি পুরস্কার জিতেছিল সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিকের জন্য পুরস্কৃত হয়েছিল ‘রইদ’ সিনেমাটি।
পুরস্কার পাওয়ার পর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাফিজা তুষি। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন— ‘২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘সত্যি বলতে— এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম। এশিয়ার সেরা ও সবচেয়ে অকৃত্রিম গল্পগুলোকে হলিউডে এবং বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার যে মঞ্চ, তার অংশ হতে পেরে মনে হয়েছে, আমরা শুধু সেখানে উপস্থিত ছিলাম না বাংলাদেশের সেরা কাজটিই তুলে ধরেছি।’
নাফিজা তুষি মহান আল্লাহর অশেষ রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সব সময় আমার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থাকার জন্য পরিবারের প্রতি এবং পথচলায় ভালোবাসা, দোয়া ও সমর্থন দেওয়ার জন্য আমার সব ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘এই জয় আমার পুরো ‘রইদ’ দলেরও। এ সিনেমাটিতে নির্মাণ ও বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত কলাকুশলীসহ সবার অবদান রয়েছে। আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন