প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার কাহালু উপজেলায় খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ তিনটি শিশুর মৃত্যু ঘটে। নিহত তিন শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে ঘটনাটি ঘটে। মৃত তিন শিশু হলো ওই গ্রামের তানজিব (৮), তার বোন সুরাইয়া (৫) এবং প্রতিবেশী জাকিরুল (৬)। তারা সবাই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, দুপুরের সময় সুরাইয়া ও তার ভাই তানজিব বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশী জাকিরুলের সাথে গ্রামের উঠানে খেলাধুলা করতে থাকে। এক সময় পরিবারের অগোচরে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নেমে যায়। গোসলের একপর্যায়ে তিনজনই পানির গভীর অংশে তলিয়ে যায়।
পুকুরের পাশে যাওয়ার সময় স্থানীয় একজন ব্যক্তি সুরাইয়াকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সুরাইয়া ও জাকিরুলকে উদ্ধার করা হলেও তারা তখন মৃত অবস্থায় ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তানজিবের মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন