প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাভারের মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান রবিউল ইসলাম (৪৫) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে প্রতিষ্ঠানটির দুই তলা ভবনের দ্বিতীয় তলায় কোয়ালিটি কন্ট্রোল বিভাগের পিসি টেবিলের পাশে প্রায় ২ হাজার বর্গফুটের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল আমিন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
আগুন লাগার খবর পাওয়ার পর ধামরাই ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ওই কক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডসহ বিভিন্ন ধরনের রাসায়নিক ছিল, যা ওষুধ পরীক্ষার কাজে ব্যবহৃত হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকে আগুন লাগার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আনুমানিক এক কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন