প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে আড়াই হাজার টাকার বেশি কমেছে।
নতুন এই দাম বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
একটি বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে যে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সকাল ৯টায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা। সে অনুযায়ী, প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৭৭৫ টাকা, অর্থাৎ প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা। সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন