প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রী ও চালকদের জন্য হাইওয়ে পুলিশ জরুরি নির্দেশনা প্রদান করেছে, যাতে তারা পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করতে পারেন। আজ একটি সেতুর জরুরি মেরামতকাজের কারণে ঢাকামুখী লেনে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর একটা থেকে বেলা দুইটা ৩০ মিনিট পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে এই মেরামতকাজ পরিচালিত হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এক বার্তার মাধ্যমে জানিয়েছেন, কাজ চলাকালীন দাউদকান্দি সেতুর পর আলিপুরা অংশে ঢাকামুখী লেনে যানবাহনের চলাচলে স্বাভাবিক গতি ব্যাহত হতে পারে। তাই এই পথে যাতায়াতকারীদের হাতে অতিরিক্ত সময় রেখে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
মেরামতকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যান চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সাময়িক এই অসুবিধার তথ্য দ্রুত পৌঁছাতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন