প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সম্প্রতি মাদকের বিরুদ্ধে ইশরাক হোসেনের অবস্থানকে সমর্থন জানিয়ে সাংবাদিকদের সমালোচনা করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি মন্তব্য করেন, "তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।" তবে তিনি বাংলাদেশের সাংবাদিকদের সম্পর্কে বলেন, "এগুলোকে কুত্তার মতো পোটানো দরকার।" তিনি অভিযোগ করেন যে, সাংবাদিকরা মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার করেনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেন, ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন যে, ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি অবশ্যই এটি সঠিক বলে মনে করেন, কিন্তু তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতি খারাপ ছিল, যদিও উদ্দেশ্য মহৎ ছিল।
এই সময় সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, "মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন।" তিনি সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আব্বাসী আরও বলেন, "যদি সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করতেন, তাহলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত।" তিনি উল্লেখ করেন যে, দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বক্তব্যের অন্য অংশে তিনি রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন