প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল সংক্রমণে ভুগছেন। শুক্রবার (২৩ অক্টোবর) মিউনিখে ক্লাবটির সাবেনার স্ট্রাস অনুশীলনকেন্দ্রে জরুরি চিকিৎসক ডাকার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে কোম্পানির জন্য জরুরি চিকিৎসক ডাকা হয়। এই সময় বায়ার্নের অনুশীলনকেন্দ্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে। পরে চিকিৎসাকর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।
তবে, কোম্পানিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে, কোম্পানির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে বায়ার্ন মিউনিখ এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
গত সপ্তাহে কোম্পানি তীব্র ভাইরাল সংক্রমণে আক্রান্ত হন। অসুস্থতার কারণে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। আরবি লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের ম্যাচে অসুস্থতার কারণে বিরতির সময় নিজের অফিসের সোফায় শুয়ে থাকতে হয় তাকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংক্রমণের প্রভাবে সিঁড়ি দিয়ে ওঠার মতো সাধারণ কাজও তার জন্য কষ্টকর হয়ে উঠেছিল।
অসুস্থতার কারণে সপ্তাহের শুরুতে দলের মূল একাদশের অনুশীলনেও অংশ নিতে পারেননি কোম্পানি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বও তিনি সহকারী কোচ অ্যারন ড্যাংকসকে দিয়েছিলেন। তবে অসুস্থতা সত্ত্বেও বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ফিরেছিলেন তিনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কোম্পানি স্বীকার করেন, অসুস্থ বোধ করা সত্ত্বেও তিনি নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিলেন।
কোম্পানিকে হাসপাতালে নেওয়ার খবরের পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে, তার সুস্থতা, হাসপাতালে নেওয়ার সুনির্দিষ্ট কারণ এবং মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বায়ার্ন মিউনিখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন