প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক ৩২ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে নিষিদ্ধ ক্রিম, ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, স্বর্ণালংকার এবং অন্যান্য সামগ্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৬ ও ৭ নভেম্বর পৃথক অভিযানের মাধ্যমে এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের তালিকায় ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, ৯০ পিস ভেপ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৬ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (ফ্লাইট বিজি-৩৮৭) একটি ফ্লাইটে ঢাকায় আসেন সুলতানা রাজিয়া নামে এক যাত্রী। বিমানবন্দরে তার ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করার সময় ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার জন্য এন্ট্রি ছিল। তবে, ব্যাগেজ নিয়ম অনুযায়ী একই বছরে দ্বিতীয়বার স্বর্ণালংকার নিয়ে আসার কারণে তা জব্দ করা হয়।
অন্যদিকে, ৭ নভেম্বর কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের (ফ্লাইট কিউআর-৬৪০) ব্যাগেজ বেল্ট এলাকা থেকে ১৬৬ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করে কাস্টমস গোয়েন্দারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশীয় আইনে নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ রোধে বিমানবন্দরে কড়া নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন