প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু তায়িফা সুলতানা ওই এলাকার বাসিন্দা ইলিয়াস খানের কন্যা। সোমবার সকালে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, ইলিয়াস খানের বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নার্গিস সুলতানা শিশু তায়িফাকে তার কক্ষে নিয়ে যাচ্ছেন। পরে নার্গিসের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে তায়িফার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা স্বীকার করেছেন যে, তিনি ভাতিজিকে গলাটিপে হত্যা করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।
নিহত শিশুটির পরিবারের একজন সদস্য জানান, নার্গিস সুলতানা তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় পরিবারের সবাই হতবাক। তারা ধারণা করছেন, ভাইয়ের স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। তবে নার্গিস হত্যার বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানকার একটি বাক্স থেকে শিশু তায়িফার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নার্গিস সুলতানাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন