প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর নদী ঘাটটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে শতাধিক বছর আগে সুপরিচিত ছিল। সময়ের সাথে সাথে নদীটি ধীরে ধীরে সরু হয়ে যাওয়ার ফলে দিলালপুর এবং মাইজচর ইউনিয়নের মাইজচর, বাহেরবালী, আয়নারগোপ ও নোয়াহাটা গ্রামের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে খেয়া নৌকা। এই নৌকা দিয়ে পাড় হয়ে তারা নিজেদের বাড়িতে ফিরতে বাধ্য হন।
তবে, দিলালপুর খেয়া নৌকা দিয়ে পারাপার হতে গেলে এসব গ্রামের লোকজনদের মাঝে কখনও আধা ঘণ্টা, কখনও এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। সন্ধ্যার পর যেখানে নৌকা পারাপারের ভাড়া ১০ টাকা, সেখানে মাঝিরা প্রায় ৩-৪ গুণ বেশি ভাড়া আদায় করে। একইভাবে নোয়াহাটা খেয়া পারাপারের নৌকার অবস্থাও একই রকম। আজ সোমবার বিকেলে বাহেরবালী গ্রামের জামাল উদ্দিনসহ কয়েকজন যাত্রী সংবাদকর্মীদের জানান, খেয়া পারাপারের জন্য কখনও পনেরো মিনিট, কখনও ত্রিশ মিনিট আবার কখনও এক ঘণ্টা সময় লেগে যায়।
তারা দাবি করেন, এই চারটি গ্রামের জন্য দিলালপুর ঘাটে একটি ব্রীজ এবং নোয়াহাটা সহ তিনটি গ্রামের জন্য আরেকটি ব্রীজ নির্মাণ করা হলে তাদের চলাচল অনেক সহজ হবে। অন্যদিকে, গ্রামবাসীরা তাদের একমাত্র দাবি হিসেবে উল্লেখ করেন যে, চারটি গ্রামের জন্য দুটি ব্রীজ অত্যন্ত প্রয়োজন, যা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন