প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হ্যাগ আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বিরোধের পুরোনো ঘটনা সামনে এনেছেন। ডাচ কোচের অভিযোগ, পর্তুগিজ তারকা অনুশীলনে ফাঁকি দিতেন, যথাযথভাবে দৌড়াতেন না এবং সতীর্থদের শক্তি বাঁচিয়ে রাখার পরামর্শ দিতেন।
‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টেন হ্যাগ জানান, রোনালদোকে কেন্দ্র করে পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, ‘সে দলকে হতাশ করেছে, আমাকেও হতাশ করেছে। কারণ আমরা তাকে নিয়ে পরিকল্পনা করেছিলাম।’
২০২২ সালে ইউনাইটেডের দায়িত্ব গ্রহণের পর টেন হ্যাগের সঙ্গে রোনালদোর সম্পর্কের অবনতি ঘটে একই বছরের শেষের দিকে। পর্তুগিজ ফরোয়ার্ড একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ার পর ক্লাব ছাড়েন।
টেন হ্যাগের দাবি, রোনালদো অনুশীলনের বেশ কিছু সেশনে অংশ নেননি। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের পর শাস্তিমূলক দৌড়ের অনুশীলনে তিনি তিন ল্যাপের বদলে দুটি সম্পন্ন করেছিলেন।
রোনালদোর প্রেসিং না করার বিষয়টি উল্লেখ করে টেন হ্যাগ বলেন, ‘আমি তাকে এ বিষয়ে সরাসরি বলেছি। অনেকবার বলেছি, “রোনি, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে সবাই তোমার জন্য কাজ করতে চায়। কিন্তু তুমি যদি নিজে বক্সে পৌঁছাতে না পারো, তাহলে গোল করবে কীভাবে?”’
টেন হ্যাগের মতে, দলের সেরা খেলোয়াড় হলেও দলীয় দায়িত্ব পালন করা জরুরি। তিনি আরও অভিযোগ করেন, রোনালদো সতীর্থদের অনুশীলনে শক্তি বাঁচিয়ে রাখার পরামর্শ দিতেন। তার ভাষায়, ‘কারও কারও কাছে ফুটবল সর্বোচ্চ অগ্রাধিকার নয়। আর ইউনাইটেডও কয়েকজনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ছিল না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন