প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটি, ২৬ জুলাই ২০২৬ : জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত।
সম্মেলনে রাজস্থলী সাব-জোনের জেসিও মিজানুর রহমান, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উথিনসিন মারমা সহ বিভিন্ন মৌজা থেকে আগত ৯ জন মেম্বার, ৮ জন হেডম্যান এবং ১০২ জন কারবারী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে স্থানীয় হেডম্যান ও কারবারীরা বক্তব্য রাখেন এবং তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
সম্মেলনে সভাপতির বক্তব্যে সাব-জোন অধিনায়ক মেজর হাফিজ বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নসহ পার্বত্য এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করেছে এবং দুস্থদের সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।
মেজর হাফিজ উল্লেখ করেন, পার্বত্য এলাকায় মাদকের আগ্রাসন বন্ধ করতে হবে। মাদককে নিমূল করার জন্য তিনি সকলের প্রতি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন