প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের বোচাগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যমানের তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে। এই নিদর্শনগুলো কষ্টিপাথরের মূর্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত নিদর্শনগুলোর মধ্যে একটি কষ্টিপাথরের মূর্তি এবং দুটি মূর্তির খণ্ডাংশ অন্তর্ভুক্ত রয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গামূর্তির একটি খণ্ডাংশ।
বিজিবি জানিয়েছে, প্রত্নতত্ত্ব অধিদফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধারকৃত প্রত্নসম্পদগুলোকে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন