প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (২৩ আগস্ট) জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য তাদের নামে পৃথক আদেশপত্র ও সম্পদ বিবরণীর ফরমও ইস্যু করা হয়।
তাদের ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দিতে কনস্টেবল মো. জুয়েল মিয়া দায়িত্ব পালন করেন।
তবে, সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে তাদের না পেয়ে, তিনি সম্পদ বিবরণী দাখিলের আদেশপত্রসহ মূল ফরম ফেরত দেন।
নথিতে উল্লেখ করা হয়েছে যে, পরবর্তীতে জানা যায়, শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা মামলা নম্বর ২ (৯) ২০২৪-এ গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। অপরদিকে, তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৩৩ (৯) ২০২৪-এ গ্রেফতার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ রয়েছেন।
এ অবস্থায়, তাদের কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের নথি অনুযায়ী, শাকিল আহমেদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং ফারজানা রূপার আদেশ মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন