প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা প্রদান করেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযানের ফলে, মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের ড্রিম গার্ল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, এবং মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, হরিরামপুর উপজেলার বলড়া এলাকার মিন্টু বেকারিকে ১৫ হাজার টাকা এবং গৌতম বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তা অধিকার আইনের আওতায় চার প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সতর্কও করা হয়েছে। তিনি উল্লেখ করেন, যদি প্রতিষ্ঠানগুলো পরিবর্তন না করে, তবে ভবিষ্যতে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন