প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে চাঁপাই বাউল ভক্তকুল নামে স্থানীয় একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সাধু শাহজাহান চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন জনপ্রিয় লোকজ নানা-নাতির গম্ভীরা গানের শিল্পী মাহবুবুল আলম, কবি আনিফ রুবেদ, আলাউদ্দিন সাধু, হুমায়ুন সাধু, তানভীর সাধু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ভক্ত কাওসার রিপন।
বক্তারা লালনের বাণী, জীবনদর্শন ও চেতনা নিয়ে আলোচনা করেন। মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতা নিয়েও তাঁরা আলোচনা করেন। আলোচনায় লালনের গান ও দর্শনের বিষয়বস্তু উঠে আসে।
সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন আবুল কালাম ভাণ্ডারী, ইসমাইল ভাণ্ডারী, ইমন ভাণ্ডারী, শফিকুল ইসলাম, তাজ মোহাম্মদের নেতৃত্বে মহানন্দা শিল্পীগোষ্ঠীর শিল্পীসহ অন্যান্য শিল্পীরা। একক ও দলীয় লালনসংগীতে মঞ্চ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধু, বাউল, ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন