প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর চার দফা দাবি তুলে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বিচার নিশ্চিত করার আশ্বাস পাওয়ার পর রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তারা অবরোধ তুলে নেন।
সকাল ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ শুরু করেন। এই কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রায় দুই ঘণ্টা পর কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাদেরকে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এরপর প্রশাসনের দেওয়া আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে ফাঁসি কার্যকর করা; কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায় স্বীকার করে প্রত্যাহার করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা; নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক সাড়া প্রদানকারী ইউনিট গঠন করা।
বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় জানান, তারা প্রশাসনের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেছেন। পুলিশ প্রশাসন তাদের আশ্বাস দেওয়ায় আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে যাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন