প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় পৃথক অভিযানের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে যারা ছিনতাইয়ের চেষ্টা করছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. শাহেদ ওরফে পিন্টু (২৬), মো. ইমন খান (২২) এবং মো. হানিফ শিকদার (২৪)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে শাহেদ ওরফে পিন্টুকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, আজ ভোরে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ইমন খান এবং হানিফ শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন