প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে ডেঙ্গু রোগে ৫ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৭২ জন রোগী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলিতে ভর্তি রোগীর সংখ্যা ৬৫,৪৯৯ জন।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গু রোগে মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।
এর আগে, ১৬ সেপ্টেম্বর এক হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর এক হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৭১ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন