প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অবশেষে ছুটির ঘণ্টা বেজে উঠেছে, কিংবদন্তি লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল থেকে বিদায় নিয়েছেন। বিদায়ী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা বেনিনকে ৩-০ গোলে পরাজিত করেছে। এই ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্স ছিল, যেখানে তিনি ১ গোল ও জোড়া অ্যাসিস্টের মাধ্যমে বিদায়টিকে স্মরণীয় করে রেখেছেন।
বুধবার (৭ ভোরে) বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই আর্জেন্টিনা বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও তারা গোলের দেখা পায়নি। ফলে বিরতির সময় দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে। ৪৮ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি।
এরপর আর্জেন্টিনা আরও দুইবার বেনিনের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে নেয়। ৬১ মিনিটে মেসির অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন ইয়াংস্টার নিকো পজ। পরে ৭১ মিনিটে শেষ গোলটি করেন মেসি নিজেই।
জাতীয় দলের হয়ে ২১ বছরের দীর্ঘ পথচলার শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচের আগে থেকেই মনুমেন্টালে উৎসবের পরিবেশ বিরাজ করছিল। গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থক প্রিয় তারকাকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখতে জড়ো হন।
ম্যাচের আগে ও পরে ছিল বিশেষ আয়োজন। গান, সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও আতশবাজির মাধ্যমে মেসিকে বিদায় জানানোর জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রস্তুতি নিয়েছিল।
শেষ পর্যন্ত মাঠের ফলও মেসির পক্ষে গেছে। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন