প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মো. রবিউল ইসলাম রোমান। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তার মামার জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অবস্থানের কথা জানান। তার দলত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।
রবিউল ইসলাম রোমান তার বক্তব্যে উল্লেখ করেন, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। তিনি জানান, ছোটবেলা থেকেই পারিবারিক পরিবেশের কারণে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সমাজে অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশাবাদী ছিলেন; কিন্তু ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনও অব্যাহত রয়েছে।
মামার ত্যাগের কথা স্মরণ করে রবিউল ইসলাম রোমান বলেন, "আমার মামা আনিসুর রহমান কালু মারা গেছেন। দলের কঠিন সময়ে সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন আমার মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তার খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।"
রোমান আরও বলেন, তার উদ্দেশ্য কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি করা বা কাউকে ছোট করা নয়। তিনি এই সিদ্ধান্তটি নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকে নিয়েছেন। তার কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন জানান, রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র তিনি এখন পর্যন্ত পাননি।
তিনি আরও বলেন, সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না এবং দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন