প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তাকী উসমানীর এক সপ্তাহব্যাপী সফর আপাতত স্থগিত করা হয়েছে। এ অবস্থার কারণ হলো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়া।
বাংলাদেশ দূতাবাস, যা পাকিস্তানে অবস্থিত, মুফতী তাকী উসমানীকে এই তথ্য জানালে তিনি সফরের দায়িত্বশীল মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।
এই প্রেক্ষাপটে শুক্রবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মুফতি মিজানুর রহমান সাঈদ বিষয়টি জানান।
তিনি প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো এনওসি প্রদান করা হয়নি। তবে মুফতী তাকী উসমানীর ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ সফরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই অবস্থায়, সরকার চাইলে এখনো তার বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী শাহজালাল আল হাবিবী, মুফতী রফিকুল ইসলাম আশরাফী এবং মাওলানা ইমরান হোসাইন আনসারী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন