প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, সরকার ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ।
তিনি উল্লেখ করেন, ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় করা হচ্ছে। এই লক্ষ্যে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ বৃহষ্পতিবার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সিনিয়র সচিব বলেন, চাকরি প্রাপ্তির পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তরুণ মেধাবীরা তাদের যোগ্যতার ভিত্তিতে দেশসেবার সুযোগ পাচ্ছেন। এই স্বচ্ছতার সম্মান রাখতে আপনাদের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
এ এস এম সালেহ আহমেদ ভূমি সেবার জটিলতা ও সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত জটিল বিষয়। বিভিন্ন সময়ে ভূমি সংক্রান্ত আইন ও মালিকানায় নানা পরিবর্তন এসেছে। তবে বর্তমানে ভূমি সার্ভিসকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসেই সেবা পেতে পারেন।
তিনি নাগরিকদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ (প্রবাসী) এবং ১৬১২২ নম্বরসহ ২৪/৭ কলসেন্টার সার্ভিস এবং জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) চালুর উদ্যোগের কথাও জানান। এছাড়াও সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের অগ্রগতির কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ-আল বাকী এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন