প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, "যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না।"
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, "আওয়ামীলীগের যারা নির্ভীক নেতাকর্মী আছেন সারা বাংলাদেশে। আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখেন, শেখ হাসিনা দেখে আসলে কেন একজন নেতাও দেশে আসতেছে না।"
তিনি আরও বলেন, "ডিসেম্বর যত এগিয়ে আসবে দেখবেন, তারা লন্ডন-আমেরিকায় বসে বসে এক্সকিউজ বানাচ্ছে। কারও ক্যান্সার হবে, কারও পেটের ব্যথা হবে, কারও ডায়রিয়া হবে, কারও মেয়ের বিয়ে ছেলের বিয়ে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় থাকবে।"
কুমিল্লার এই সংসদ সদস্য মন্তব্য করেছেন যে, পলাতক শেখ হাসিনার কথায় দেশের কোনো মানুষ রাস্তায় নেমে আসবে না। তার ভাষ্য, "হাসিনার পক্ষ হয়ে কেউ রাস্তায় আসছে, আসে নাই। সীমান্তের ওপার থেকে একটা কথা বলে আর এই পাশে উশৃংখল কিছু কর্মী আছে, ওরা হচ্ছে আবেগের বশবর্তী হয়ে নিজে নিজে ‘জয় বাংলা’ বলে একটা ককটেল ফোঁটায়। অথচ নেতারা কিন্তু বিদেশে বিলাসী জীবন যাপন করছে।"
তিনি বলেন, "যে যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনার আপা এই আপা কোনোদিনও আসবে না। তাদের রিমোট কন্ট্রোল কোথায় সেটা আমরা জানি। যদি সে দেশে আসতো, তার নেতারা আগে দেশে আসতো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন