প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি বছরে বোরো চাল সংগ্রহের মৌসুমে সাতক্ষীরায় সরকারিভাবে ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন সেদ্ধ চাল ক্রয় করা হয়েছে। প্রতি কেজি ৪৯ টাকা দরে, যার মোট মূল্য দাঁড়িয়েছে ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
এই তথ্য সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে। তবে, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা প্রায় ৪০ শতাংশ বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ১০ হাজার ১৫৬ দশমিক ৭০ টন, কলরোয়া উপজেলায় ১ হাজার ২১৪ টন, দেবহাটা উপজেলায় ১ হাজার ২৭৩ টন, কালিগঞ্জে ৬৭৫ টন, শ্যামনগরে ১৪২ টন, আশাশুনিতে ১৭৫ দশমিক ৯৮০ টন এবং তালা উপজেলার জন্য ৬ হাজার ১৩ দশমিক ৫৬০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি মৌসুমে বোরো চালের মোটা জাতের জন্য সরকারিভাবে প্রতি কেজিতে মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। এই হিসাব অনুযায়ী, ক্রয়কৃত ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন চালের মোট মূল্য ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
সূত্রটি আরও জানায়, গত ১৫ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে ১৫ অক্টোবর শতভাগ সংগ্রহ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, গত বোরো মৌসুমে জেলায় ১১ হাজার ৯৫৩ টন চাল সংগ্রহ করা হয়েছিল, যার মোট মূল্য ছিল ৫৮ কোটি ৫৬ লাখ টাকা। এই হিসাবে, চলতি মৌসুমে ৭ হাজার ৬৯৬ দশমিক ৫৫ টন পরিমাণ চাল ক্রয় বা সংগ্রহ বেড়েছে।
সাতক্ষীরা জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুসরণ করে জেলার সাতটি উপজেলার ২৪৭টি নিবন্ধিত মিল মালিকদের থেকে স্বচ্ছতা বজায় রেখে চলতি মৌসুমে ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন চাল ক্রয় করা হয়েছে। এ সময় চালের গুণগত মান বা পুষ্টি সঠিকভাবে যাচাই করা হয়েছে। তাছাড়া, জেলার সব গুদাম কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কেউ অসৎ উপায়ে নিম্নমানের চাল সরকারি গুদামে প্রবেশ করতে না পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন