প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
করোনা মহামারির সময় লালার ব্যবহার বন্ধ হয়ে যায়। এরপর বলের একপাশ চকচকে করার জন্য আইসিসি ঘাম ব্যবহারের অনুমতি দেয়। কারণ, ঘামের মাধ্যমে কোভিড সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে মনে করা হয়।
বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। এই অবস্থায় ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল আবারও লালা ব্যবহারের অনুমতি চাইলেন। সোমবার (২৩ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
গিল বলেন, “আমি জানি না, বল চকচকে করতে লালা ব্যবহার এখনও কেন নিষিদ্ধ। কোভিড-১৯ মহামারি শেষ হওয়ার তো অনেক বছর হয়ে গেছে। এখনও কেন এটি অনুমোদিত নয়, তা বুঝতে পারছি না।”
গিল এই মন্তব্যটি করেছেন যখন তার দল এক ইনিংসে ৭২০ রান করার পরও জিততে পারেনি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১২০ ওভার বল করেও টিম ইন্ডিয়া ৫টির বেশি উইকেট ফেলতে পারেনি। এতে গিল হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা যে ফলাফল চেয়েছিলাম, তা না পাওয়ায় হতাশ লাগছে। টেস্ট ক্রিকেটে ড্রয়ের ঘটনা খুব বেশি ঘটে না। আমরা ড্রয়ের সঙ্গে অভ্যস্ত নই।”
তিনি আরও বলেন, “আমরা ভেবেছিলাম উইকেটে বোলারদের জন্য অনেক বেশি সহায়তা থাকবে। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিন উইকেট ক্রমেই ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠেছে। যত ওভার খেলা হয়েছে, কিংবা যত দিন পার হয়েছে, উইকেটে তার কোনো প্রভাবই পড়েনি। বরং উইকেট আরও ধীর হয়ে গেছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন