প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরেও যদি কেউ অবস্থান করে, তাহলে তাকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা রয়েছে, এমন সতর্কতা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’
এর আগে, ৯ নভেম্বর তারিখে মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করার বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ওই সতর্কতায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত না হলে কনস্যুলার কর্মকর্তা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আবেদনকারীর নিজের দায়িত্ব।
দূতাবাসের বার্তায় ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন