প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ ধ্বসে পড়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে এই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠেছে। উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত আহম্মেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে নির্মাণাধীন ব্রিজে বুধবার দুপুরে এই ঢালাই ধ্বসের ঘটনা ঘটলেও বিষয়টি বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রকাশ্যে এসেছে।
গৌরনদী উপজেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকায় আহম্মেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে ব্রিজ নির্মাণের দরপত্র বিজয়ী হয়েছে ডায়নামিক আইটি শপ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আবুল ফয়েজ শরীফ নামের একজন ঠিকাদার মূল ঠিকাদারের কাছ থেকে ক্রয় করে ব্রিজ নির্মাণ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজ নির্মাণে পাটাতন (সাটারিং) পুরনো ও অনুপযুক্ত বাঁশ ব্যবহার করে পানির মধ্যে সাটারিং তৈরি করা হয়েছে। ওই সাটারিংয়ের ওপর বুধবার দুপুরে ব্রিজের ঢালাই দেওয়া হয়।
তবে এতে ঢালাইয়ের চাপ সহ্য করতে না পেরেই ঢালাইসহ পাটাতন খালের মধ্যে ধ্বসে পড়ে। ঠিকাদার আবুল ফয়েজ শরীফ বলেছেন, নিচের স্ট্রাকচার ভাল না থাকায় ঢালাই দেওয়ার শুরুতেই সাটারিং ভেঙ্গে পড়েছে। এটি আবার পুনরায় সাটারিং করে ঢালাইয়ের কাজ করা হবে। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, আমাদের কাউকে না জানিয়ে ঠিকাদার ঢালাই দিয়েছেন। এখন শুনেছি সেটা খালের মধ্যে ভেঙ্গে পড়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, কাজের গুণগত মানে কোনো ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন