প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী ১০ বছরেও সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
তিনি শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, "গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।" তিনি আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দেবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি উল্লেখ করেন, "আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেব না।"
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আটকের প্রসঙ্গ তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, "নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে। তারা বলছেন, এত বড় একজন বয়স্ক মানুষকে আটক করা হয়েছে।" তিনি প্রশ্ন করেন, "আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? ৮৬ বছর বয়সে তাকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে। ধরে ধরে তাকে ওঠানো হত, আবার হ্যান্ডকাফও পরানো হয়েছিল।"
নিজের রাজনৈতিক জীবনের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেয়া হত। ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র্যাব ও ডিবি দিয়ে আমাকে তুলে নেয়া হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, আমি নাকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি।" তিনি উল্লেখ করেন, "আমরা এসব কিছু সহজে ভুলে যাইনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। তবে কেউ আমাদের দুর্বল মনে করলে তাদেরও ছাড় দেয়া হবে না।"
শিক্ষা ব্যবস্থায় বিগত সরকারের সময়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সেলিম ভূঁইয়া বলেন, "১৭ বছরে শেখানো হয়েছে, শেখ মুজিবুর রহমান জাতির পিতা। বইপুস্তকে এসব কথা আমার মতো শিক্ষকরাই লিখেছেন, আপনাদের মতো শিক্ষকরাও লিখেছেন। তাদের ভাড়া করে এসব লেখানো হত। এসব কথা শিক্ষার্থীদের শেখানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন