প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের এক সদস্যকে হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। নিহত আয়াস রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সদস্য ছিলেন। এই ঘটনায় অপর এক সদস্য ছৈয়দ মোহাম্মদ (২৪) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।
তিনি জানান, দিবাগত রাত ১২ টার দিকে আরসা সদস্যরা আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে ধরে নিয়ে মারধর করে। মারধরের ফলে আয়াস ঘটনাস্থলেই নিহত হন। ছৈয়দ মোহাম্মদ গুরুতর আহত অবস্থায় রয়েছেন। পরে তাকে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আরসা সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম, হানিফসহ কয়েকজন এই ঘটনায় জড়িত। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন