প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সরকারি মহিলা কলেজের পেছনের ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বরগুনা সদর থানা পুলিশ জানায়, টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা বাড়িটিতে আগুন দেখতে পান। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, "আমরা টহল অবস্থায় সরকারি মহিলা কলেজের পেছনের বাড়িটিতে আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।"
তিনি আরও জানান, তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং এর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন