প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাটে পেটের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. মুকুল (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এই সময় তার পেটের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৫০০ পিস ইয়াবা।
শনিবার (১৮ জুলাই) ডিবি পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ক্ষেতলাল থানার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় মাদককারবারি মুকুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করার পর ইয়াবা না পাওয়ায়, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ মোতাবেক তার পেটের এক্স-রে করা হয় এবং বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৫টি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা বের করা হয়।
গ্রেপ্তার হওয়া মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি কক্সবাজার থেকে ইয়াবাগুলো গিলে খেয়ে জয়পুরহাটে নিয়ে আসছিলেন। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন