প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের জন্য বদলি আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। আগ্রহী শিক্ষার্থীরা ২৫ অক্টোবর পর্যন্ত নিজেদের প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন করতে পারবেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বদলির আবেদন, তথ্য পাঠানো এবং প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আবেদন গ্রহণের পর ছাড়পত্র প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তা যাচাই করবে। যাচাইয়ের পর ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য অনলাইনে বোর্ডে পাঠাতে হবে। এই প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘অনলাইনে তথ্য গ্রহণ’ অংশে গিয়ে ‘ডিপ্লোমা পর্যায়’-এর ‘Diploma (Engg/Text/Agri/Fish/Live/Forest) Transfer Data Entry Link’ ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট পর্বের সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর বদলির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খালি আসন থাকার পাশাপাশি বদলির নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। বদলির ক্ষেত্রে শিক্ষার্থীর বর্তমান প্রতিষ্ঠান এবং যে প্রতিষ্ঠানে যেতে চায়, উভয়ের কারিকুলাম ও প্রবিধানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) বা আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বদলির জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে অকৃতকার্য শিক্ষার্থীরাও এই সুযোগ থেকে বঞ্চিত থাকবেন। শুধুমাত্র ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বদলির আবেদন করতে পারবেন।
প্রশাসনিক কারণে একবার বদলি হওয়া শিক্ষার্থী পরবর্তীতে পূর্ববর্তী প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য নতুন করে বদলির আবেদন করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্তমান ও কাঙ্ক্ষিত উভয় প্রতিষ্ঠানের সম্মতি থাকতে হবে। এই প্রক্রিয়ায় বর্তমান প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডে তথ্য পাঠাবে। প্রাপ্ত আবেদনগুলো থেকে মেধাক্রম ও খালি আসনের ভিত্তিতে বদলি সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বদলির আবেদন করতে শিক্ষার্থীদের নিজেদের আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং নম্বরপত্র বা ফলাফলের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া, শিক্ষার্থীপ্রতি ৩২৫ টাকা বদলি ফি সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নামে জমা দিয়ে সেই রশিদও আবেদনের সঙ্গে দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন