প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর, ২২ অক্টোবর, ২০২৬ : ধর্মের দাওয়াত, ঈমানি চেতনার উন্মেষ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে শহরের পুরানবাজার দোকানঘর এলাকায় মেঘনাপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মাধ্যমে এই ধর্মীয় আয়োজনের সূচনা হয়েছে।
এতে অংশগ্রহণ করছেন চাঁদপুর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা।
তাবলীগ জামাতের উদ্যোগে ২২, ২৩ ও ২৪ অক্টোবর পর্যন্ত এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন স্থানে পাঁচবার জেলা পর্যায়ে ইজতেমা আয়োজন করা হয়েছিল।
মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
ইজতেমার মুসল্লিদের জন্য অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এই ধর্মীয় আয়োজনে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন। ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে দ্বীনি আলোচনা, ঈমান ও আমলের ওপর বয়ান, জিকির-আযকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আয়োজন করা হবে।
তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ বাসসকে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জেলা ইজতেমা আগামী শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে। ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি ও দ্বীনের পথে মানুষকে আহ্বান জানানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন