প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটি জেলার শীর্ষ নেতা ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করেছে পুলিশ। এটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরের ঘটনা।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ শহরের কালিন্দীপুরে তার নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা চিংকিউ রোয়াজার বাবা প্রয়াত চাইথোয়াই রোয়াজা ১৯৭২ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম (দক্ষিণ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। চিংকিউ রোয়াজা ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং এর আগে তিনি ওই পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। বর্তমানে তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর জ্যেষ্ঠ সদস্য (১নং সহসভাপতি) পদে দায়িত্ব পালন করছেন।
১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। বর্তমানে তিনি রাঙামাটির কাউখালী উপজেলার কচুখালী মৌজার হেডম্যান হিসেবে কাজ করছেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলের রাঙামাটির প্রায় শীর্ষ নেতা ও কর্মীরা আত্মগোপনে চলে যান। সম্প্রতি তাদের অনেকেই এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ ও বৈঠক করছেন, এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এ কারণে চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় শহরে তীব্র নজরদারি বাড়ানো হয়েছে।" চলমান বিশেষ অভিযানে চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বর্তমানে তাকে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন