প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তরের পর দোহা থেকে ঢাকায় ফিরে এসেছেন।
তিনি বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে স্পিকার গত ১৪ জুলাই, দুপুরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুর কারণে বাংলাদেশ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে দোহায় পৌঁছান। তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুর শোকবার্তা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে হস্তান্তর করেন।
স্পিকার এ সময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন