প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর বিভিন্ন জিনিস এবার নিলামে উঠতে চলছে। নিলামে উঠে আসবে ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল, শাকিরার পারফরম্যান্সের পোশাক এবং লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সিসহ অনেক মূল্যবান স্মারক। নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ এইসব স্মারক বিক্রি করার পরিকল্পনা করছে। এই বিক্রির মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যবহার করা হবে বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে।
নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ ফিফা বিশ্বকাপ-সংশ্লিষ্ট নানা স্মারক নিয়ে বিশেষ নিলামের আয়োজন করছে। মঙ্গলবার (১৪ জুলাই) এই অনলাইন নিলামটির ঘোষণা দেওয়া হয়েছে। নিলামটি শুরু হবে আগামী ২২ জুলাই এবং এটি এক সপ্তাহ জুড়ে চলবে।
এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বকাপ চলাকালে বিশ্বের শিশুদের শিক্ষার উন্নয়নের জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ কাজ করছে।
নিলামের সবচেয়ে আকর্ষণীয় সামগ্রীর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’–এর মিউজিক ভিডিওতে কলম্বিয়ান পপ তারকা শাকিরার পরিধান করা হলুদ ক্রপ টপ ও ট্রাউজার।
এছাড়া, বিশ্বকাপ ফাইনালের জন্য প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হাফটাইম শোতে শাকিরা যে পোশাক পরবেন, সেটিও নিলামে তোলা হবে। এই জমকালো ১১ মিনিটের আয়োজনের মঞ্চে শাকিরার সঙ্গে থাকবেন ম্যাডোনা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
নিলামে বিক্রি হবেকিছু বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ বলও। এর মধ্যে রয়েছে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে ব্যবহৃত বল এবং গত মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের বল।
এছাড়া, নিলামে থাকছে লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি এবং যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সিও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন