প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও শিল্পা শেঠি কারওয়া চৌথ উদ্যাপনে অংশগ্রহণ করেছেন। এই ধর্মীয় বিশেষ দিনে উপবাস রেখে স্বামীদের সঙ্গে ব্রত পালন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তারা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ মুহূর্তের একাধিক ছবি প্রকাশ করেছেন। উভয়েই এদিন বউয়ের সাজে সজ্জিত ছিলেন।
প্রিয়াঙ্কা তার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন,
"আমি কিছু বলার আগেই সে নিজে থেকেই বাড়ি ফিরে এলো। সে জানতো, আমার কাছে এর গুরুত্ব কতটা। কারওয়া চৌথের সময় যেন সে বাড়িতে থাকতে পারে, সেভাবেই সে তার সফরের পরিকল্পনা করেছিল। আমার মানুষটির মতো আর কেউ নেই। আপনাদের জীবনেও এমন ভালোবাসা আসুক। শুভ কারওয়া চৌথ।"
অন্যদিকে, শিল্পা শেঠি তার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন,
"ভালোবাসাই পৃথিবীকে সচল রাখে তবে আমার পাশে তোমার উপস্থিতি, আমার সাথে তোমার উপবাস রাখা—এসবই আমার কাছে পুরো পৃথিবী।"
কারওয়া চৌথ হলো কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। এদিন, উত্তর ভারত, পশ্চিম ভারত এবং নেপালের বিবাহিত হিন্দু নারীরা স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুখী দাম্পত্য জীবনের কামনায় সূর্যোদয় থেকে শুরু করে চাঁদ ওঠা পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করেন। অন্যান্য সাধারণ নারীদের মতো, স্বামীর মঙ্গলের জন্য এই ব্রত পালন করতে পিছিয়ে নেই বলিউডের সেলিব্রেটি অভিনেত্রীরাও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন