প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের বিরুদ্ধে যদি পাকিস্তান কোনো ধরনের আগ্রাসন বা দুঃসাহস প্রদর্শন করে, তাহলে এমন একটি জবাব দেওয়া হবে, যা তাদের কল্পনারও অতীত— এভাবে সতর্কতা উচ্চারণ করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রবিবার তিনি এই মন্তব্য করেন কার্গিল যুদ্ধের ২৭তম বিজয় দিবস উপলক্ষে ভারতের লাদাখের দ্রাসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে, প্রতিরক্ষামন্ত্রী শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাজনাথ সিং স্পষ্টভাবে তুলে ধরেন যে, যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে হয়, তবে তা হবে শুধুমাত্র পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) নিয়ে, অন্য কোনো বিষয়ে আলোচনা করার কোন সম্ভাবনাই নেই।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভারত মহাকাশ অভিযানের জন্য পরিচিত, অপরদিকে পাকিস্তান চলছে প্রক্সি মিশনের ওপর। যখন ভারত মহাকাশের দিকে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে, তখন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী পাঠানোতে ব্যস্ত রয়েছে। একটি বিশ্ব বাজারে, ভারত সফটওয়্যার সরবরাহ করছে, আর পাকিস্তান এর উল্টো দিকে সন্ত্রাসের জোগান দিচ্ছে।’
‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে অথবা এতে জড়িত থাকে, তাদের কী ফল ভোগ করতে হতে পারে তা এই অভিযানের মাধ্যমে পরিষ্কার হয়েছে।’
তিনি আরো যুক্ত করেন, ‘দিল্লিতে যারা সশস্ত্র বাহিনীকে অগ্রাধিকার দিতেন না, সেই সময় আর নেই। বর্তমানে দিল্লিতে এমন সরকার রয়েছে, যা ভারতের নিরাপত্তার স্বার্থে সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্তমূলক পদক্ষেপের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা প্রদান করে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন