প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিজ্ঞানীরা পেরুর আন্দিজ পর্বতমালার প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় টিকটিকির একটি নতুন প্রজাতির সন্ধান করেছেন। এই ক্ষুদ্র সরীসৃপটি চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য পরিচিত, এবং এর বাহারি রং ও শরীরের বিশেষ নকশা গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
নতুন প্রজাতির আবিষ্কারের তথ্য নিশ্চিত করেছে পেরুর সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ইতিহাস জাদুঘর। এই প্রজাতির নামকরণ করা হয়েছে ‘লিওলাইমাস আর্কিপেনসিস’ নামে।
দক্ষিণ পেরুর আরেকিপা অঞ্চলের পাহাড়ি এলাকায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার বা ১৫ হাজার ৭৫০ ফুট উচ্চতায় এই প্রজাতির সন্ধান পাওয়া যায়। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, নতুন টিকটিকিটির দৈর্ঘ্য মাত্র ৬ থেকে ৮ সেন্টিমিটার।
খাদ্যাভ্যাসের দিক থেকে এই প্রজাতির বৈচিত্র্য রয়েছে। ছোট উদ্ভিদের পাশাপাশি, মাকড়সা, গুবরে পোকা এবং অন্যান্য পোকামাকড়ের লার্ভা খেয়ে বেঁচে থাকে তারা।
নতুন প্রজাতিটির পুরুষ ও স্ত্রী সদস্যদের শরীরের রং এবং নকশায় পার্থক্য লক্ষ্য করা যায়। স্ত্রী টিকটিকির পিঠে বর্গাকার দাগ রয়েছে, যেখানে পুরুষদের পিঠে তির্যক দাগ ও সাদা আঁশ দেখা যায়। গবেষকদের ধারণা, এই বৈশিষ্ট্যগুলো পাথুরে পাহাড়ি পরিবেশের সঙ্গে মিশে শিকারির চোখ এড়াতে সহায়তা করে।
গবেষণার প্রধান জীববিজ্ঞানী লিং হুয়ামানি-ভালদেররামা জানিয়েছেন, পেরুতে বর্তমানে ২৯৬ প্রজাতির টিকটিকি বিদ্যমান। নতুন এই প্রজাতির আবিষ্কার দেশটির জীববৈচিত্র্য সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞানের পরিধি আরও বাড়াবে।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বৈজ্ঞানিক সাময়িকী ‘ডাইভারসিটি’-তে। উচ্চ পর্বতাঞ্চলের প্রতিকূল পরিবেশে প্রাণীদের অভিযোজন এবং জীববৈচিত্র্যের অজানা দিক উন্মোচনে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন