প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যা কলেজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়। এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন, যার মধ্যে পথচারীও রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এর ফলে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের একাশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পৃথক মিছিল বের করেন। যখন উভয় সংগঠনের মিছিল কলেজের প্রধান ফটকের সামনে আসে, তখন নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম জানান, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ছাত্র শিবিরের কয়েকজন কর্মী কলেজের বাইরের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়।
অন্যদিকে, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সভাপতি জুনায়েদ আহমদ পাল্টা অভিযোগ করে বলেন, প্রতি বছরের মতো ছাত্রশিবির নবীণবরণকে ঘিরে শিক্ষাবান্ধব কর্মসূচি হাতে নিয়েছিল। শিক্ষার্থীদের নানা উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়ার সময় ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনকভাবে আক্রমণ করে।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম জানান, বৃহস্পতিবার কলেজে নতুন ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষক-শিক্ষিকারা নবীনবরণ ও ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে শুনেছি কলেজের গেটের বাইরে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ছাতক থানার এস আই ভক্ত চন্দ্র দত্ত বলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন