প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা বা পরীক্ষা নেওয়ার পরিবেশ বিঘ্নিত করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
আজ রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপপ্রচারে কাউকে কান না দিতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে উপদেশ দেন। মিজ ফরিদা খানম আরও বলেন, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সকল ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহবান জানান তিনি।
পরিদর্শনের সময় তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন