প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন ইসলামিক ফাউন্ডেশন করেছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান, এবং ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মুফতি নাঈমুর রহমান নাঈম।
শনিবার (২১ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চূড়ান্ত প্রতিযোগিতায় গত ১৯ ও ২১ নভেম্বর দেশের ৮ বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ‘ক’ গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।
জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা ২ লাখ টাকা পুরস্কার পাবেন, দ্বিতীয় স্থান অধিকারীরা ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীরা ১ লাখ টাকা পাবেন। বিজয়ীদের ক্রেস্ট ও সনদও প্রদান করা হবে।
প্রতিযোগিতার দুই গ্রুপে মোট ২ হাজার ৫৮০ জন নিবন্ধন করেছেন। গত ১০ অক্টোবর দেশের ৮ বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
জাতীয় পর্যায়ের প্রস্তুতি হিসেবে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা তাফসির বিষয়ক জ্ঞান ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন