প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কাজ দেওয়ার অছিলায় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। ভারতীয় নদিয়ার শান্তিপুর থানার এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শান্তীপুওর থানার একটি যুবতী কাজের খোঁজে ছিলেন। এই প্রেক্ষিতে তার সাথে পরিচয় হয় শেখর বিশ্বাস নামের এক ব্যবসায়ীর। তিনি এলাকার একটি ওষুধের দোকানের মালিক।
শেখর বিশ্বাস যুবতীর সাথে তার বন্ধু মানিক দেবনাথের পরিচয় করিয়ে দেন, যিনি আলমারি কারখানার মালিক। মানিক দেবনাথ ওই যুবতীকে তার নিজস্ব আলমারি ফ্যাক্টরিতে এক মাসের জন্য কাজের জন্য নিয়োগ দেন। কিন্তু এরপর থেকেই যুবতীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন দুই অভিযুক্ত।
অভিযোগ উঠেছে যে, ধর্ষণ ও অত্যাচার সহ্য করতে না পেরে নির্যাতিতা যুবতী প্রতিবাদ করেন। অভিযুক্তরা একই সাথে ওই যুবতীর কিছু গোপন ছবি তুলে রেখেছিলেন। প্রতিবাদ করার কারণে যুবতীকে ব্ল্যাকমেইল করা হয় এবং ওই গোপন ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয়।
অবশেষে, যুবতী সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তের পর শান্তিপুর থানার পুলিশ মানিক দেবনাথ ও শেখর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার অভিযুক্তদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। নির্যাতিতা যুবতী অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
সূত্র: এই সময়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন